
এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। অথচ তাঁর স্মরণে নেই কোনো অনুষ্ঠান। পারিবারিকভাবে ছোট করে শুধু মিলাদ হয়েছে। মৃত্যুর পাঁচ বছর পর চট্টগ্রামের মানুষ তাঁকে ভুলে যাবেন, তা মানতে পারছেন না স্বজনেরা।
আইয়ুব বাচ্চুর মামাতো ভাই মো. হামিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনের জন্য আইয়ুব বাচ্চু একজন নক্ষত্র। অথচ মৃত্যুর মাত্র পাঁচ বছরে চট্টগ্রামের মানুষ তাঁকে ভুলে গেছে। যেটি আসলে খুবই দুঃখজনক। পারিবারিকভাবে চট্টগ্রাম স্টেশন রোডে ছোট করে একটা মিলাদের আয়োজন করেছি।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়রের ওপর ক্ষোভ প্রকাশ করে হামিদ হোসেন বলেন, ‘আগের মেয়র আ জ ম নাছির উদ্দীন ব্যক্তিগতভাবে আইয়ুব বাচ্চু ভাইয়ের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু বর্তমান মেয়রের সময় কোনো কিছু করা হয়নি। এমনকি সাংস্কৃতিক সংগঠনগুলোও বাচ্চু ভাইয়ের স্মরণে কোনো অনুষ্ঠান করেনি।’
চট্টগ্রামের মানুষ ভুলে গেলেও তাঁর স্মৃতি ঘিরে পরিবার নিয়েছে বেশ কিছু উদ্যোগ। পাঁচ বছর ধরে আইয়ুব বাচ্চুর স্মৃতিবিজড়িত গিটার ও এবি কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ, টি-শার্ট নিয়ে একটি মিউজিয়ামের স্বপ্ন দেখে আসছে আইয়ুব বাচ্চুর পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপ। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ব্যান্ড সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর রাকসু ও হল সংসদ ফি আদায় করা হলেও সেই অর্থ ব্যয়ের নেই সুস্পষ্ট নীতিমালা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের জমা অর্থের বড় একটি অংশ বর্তমান রাকসুর মেয়াদেই ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
৬ ঘণ্টা আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
৬ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
৬ ঘণ্টা আগে