
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি। উল্টো বন্দরের মাশুল হিসেবে গুনতে হচ্ছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
গত বছরের ৮ মার্চ যুক্তরাষ্ট্র থেকে ৪০ ফুটের ৮টি কনটেইনারে করে শীতবস্ত্র আনা হয় চট্টগ্রাম বন্দরে। ‘মুসলিম ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ নামে যুক্তরাষ্ট্রের মারফিনি ফাউন্ডেশন থেকে এসব শীতবস্ত্র রোহিঙ্গা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য দেওয়া হয়েছিল। কনটেইনারগুলোতে ৪ লাখ ২৬ হাজার গরম কাপড় রয়েছে। এরপর ১০ মাস ধরে বন্দরের ইয়ার্ডে মালামালগুলো পড়ে রয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন মুসলিম ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল লিটন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এই প্রতিষ্ঠান একটি স্বেচ্ছাসেবী সংগঠন। চট্টগ্রাম বন্দরে মালপত্র আসার পর বিপুল পরিমাণ বন্দরের চার্জ দিয়ে শীতবস্ত্রগুলো খালাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব না হওয়ায় ডিউটি ও মাশুল চার্জ মওকুফের জন্য আবেদন করেছিলাম।’ তিনি আরও বলেন, ‘শীতবস্ত্র খালাস করতে বন্দরের চার্জ মওকুফ পেতে এনজিও ব্যুরো, চট্টগ্রাম বন্দর, কাস্টম হাউস, নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রক্রিয়া চালাতেই প্রায় ১০ মাস পেরিয়ে যায়।’
সূত্র জানিয়েছে, গত বছরের ২৬ জানুয়ারি এনজিও ব্যুরো থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে রিলিফ পণ্য হিসেবে ডিউটি ফ্রি পণ্যগুলো ছাড় দিতে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৩ অক্টোবর চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ থেকে শর্তযুক্ত পণ্য হিসেবে শুল্ক ছাড় দিয়ে পণ্যগুলো খালাস দিতে নৌপরিবহন মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়। এভাবে গড়িয়ে যায় সময়।
মুসলিম ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্মকর্তারা জানান, দাতা সংস্থা তাঁদের আগেই বলেছিল, তারা শুধু চট্টগ্রাম বন্দরে পৌঁছানো পর্যন্ত পণ্যগুলোর ব্যয় বহন করবে। চট্টগ্রাম বন্দরে খালাস বাবদ কোনো খরচ দেবে না। এদিকে বন্দর জানায়, গত বছরের ২ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় বন্দরের ৫০ শতাংশ চার্জ মওকুফ করে। এরপর ৩০ দিনের মধ্যে পণ্যগুলো ছাড়িয়ে দিতে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল।
তবে তত দিন মাশুলের বোঝা অনেক বড় হয়েছে। লিটন মিয়া বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয় যত দিন ৫০ শতাংশ বন্দর চার্জ মওকুফ করে, তত দিনে বন্দরের চার্জ ৩ কোটি টাকার বেশি হয়ে যায়। তাই আর পণ্যগুলো খালাস করতে পারিনি।’ বিষয়টি জানিয়ে আবার নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বন্দরের চার্জ শতভাগ মওকুফের জন্য আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
মুসলিম ওয়েলফেয়ার অরগানাইজেশন শীতবস্ত্রগুলো খালাস নিতে না পারায় ৮ জানুয়ারি পর্যন্ত ৩০৯ দিনে ৮ কনটেইনারের মালামাল বাবদ বন্দর চার্জ জমা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ টাকা। এভাবে দিন দিন চার্জ বাড়ছেই। বিষয়টি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও সহকারী কমিশনার শরীফ আল আমিন বলেন, যেহেতু এই পণ্যগুলো খালাস নিতে এখনো কোনো পক্ষ দালিলিক প্রমাণ দাখিল বা বিল অব এন্ট্রি দাখিল করেননি, তাই কোনো মন্তব্য করতে পারছি না। তবে পণ্যগুলো খালাস নিতে এলে বিধি মোতাবেক সব ধরনের সহযোগিতা করা হবে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের পরিচালক ওমর ফারুক বলেন, ‘বন্দরের কোনো পণ্যের চার্জ মওকুফ করা মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা দায়িত্ব পালন করে থাকি।’

নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতু-সংলগ্ন ইকোপার্কের একটি গোলঘর থেকে মো. সালাম ওরফে রঞ্জু সর্দার (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন গোলঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার কর
২ ঘণ্টা আগে