
চট্টগ্রামের পটিয়ায় শিশু জায়হান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার বাবা-মা, স্বজন এবং এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় পটিয়া থানার মোড় চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত শিশু জায়হানের বাবা মো. শাহজাহান ও মা জোবাইদা বেগম। কান্নাজড়িত কণ্ঠে জোবাইদা বেগম বলেন, ‘আর যেন কোনো মাকে এভাবে সন্তান হারাতে না হয়। আমার সন্তান জায়হান হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
জায়হানের বাবা মো. শাহজাহান বলেন, ‘জায়হান হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে তাদের যেন কোনোভাবেই ছাড় দেওয়া না হয়। আমরা সুষ্ঠু বিচার চাই।’
মানববন্ধনে বক্তব্য দেন পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ আহমদ, বিএনপি নেতা মফিজুর রহমান, নাজিম উদ্দীন, জমির উদ্দীন আজাদ এবং ছাত্রদল নেতা আলী হোসেন। বক্তারা বলেন, শিশু জায়হান হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা আর না ঘটে।

আমের রাজধানী রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল ও আম মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত)’–এর অর্থায়নে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
১ মিনিট আগে
দেশে কঠোর যৌতুক নিরোধ আইন থাকলেও সমাজে কোনোভাবেই থামছে না যৌতুক দেওয়া-নেওয়ার এই কুপ্রথা। প্রতিনিয়ত যৌতুকের লোভী থাবায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন গৃহবধূরা...
১০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীকে ধমক দিয়ে শাসন করার জেরে একটি কিন্ডারগার্টেনে হামলার অভিযোগ উঠেছে। এতে সহকারী নারী শিক্ষক বর্ষা আক্তার সাথীসহ তিন নারী আহত হন। আহত শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
১২ মিনিট আগে
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনার সময় উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি
২৬ মিনিট আগে