
চট্টগ্রাম নগরীতে সৃষ্ট জলাবদ্ধতায় কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ধরে এই যানজট সড়কের পাশাপাশি উড়ালসড়কেও বিস্তৃতি ছিল। এতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনদের পাশাপাশি বিভিন্ন শ্রেণির মানুষকে তীব্র ভোগান্তিতে পড়তে হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১টার পর নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে সৃষ্ট এই যানজটের ভোগান্তি বিকেল পর্যন্ত ছিল।
সরেজমিনে দেখা গেছে, প্রবর্তক মোড়, চমেক হাসপাতালের সামনে কেবি ফজলুল কাদের রোড, চকবাজার, সার্সন রোড, জিইসি মোড়, পাঁচলাইশ আবাসিক এলাকা, কাতালগঞ্জ, বাদুরতলা, বহদ্দারহাট, মুরাদপুর ও ষোলোশহরে যানজটের মাত্রা তীব্র ছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল-সংলগ্ন প্রবর্তক মোড়ের সড়ক বেলা ১টার পর হাঁটু ও কোমরসমান পানিতে তলিয়ে যাওয়ায় সড়কটি দিয়ে রিকশা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল কিছু সময় ধরে বন্ধ ছিল।
বেলা আড়াইটা নাগাদ নগরের মুরাদপুর মোড় হাঁটু ও কোমরসমান পানিতে তলিয়ে থাকায় সেখানে উভয় পাশেই যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। কিছু যানবাহনকে সড়কে পানির ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মোড়টিতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাওয়া গাড়ি না পেয়ে শত শত যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
এক ঘণ্টা পর পানি ধীরে ধীরে নামতে শুরু করলে আশপাশে আটকে পড়া যানবাহনগুলোর চাকাও ঘুরতে থাকে। চতুর্মুখী যানবাহনের চাপে এতে মুহূর্তের মধ্যেই মুরাদপুর মোড়ে উভয় পাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়।
এখানকার যানজট পরে বহদ্দারহাট সড়ক, ষোলোশহর দুই নম্বর গেট এলাকাসহ আশপাশের সড়কে ছড়িয়ে পড়ার পাশাপাশি উড়ালসড়কের ওপরও তৈরি হয়।
উড়ালসড়কে যাত্রীবাহী বাসের সারি দীর্ঘ থাকতে দেখা গেছে।
বিকেল সাড়ে ৪টায় সর্বশেষ খবর নেওয়া পর্যন্ত সড়কে যানজট স্বাভাবিক হতে শুরু করছিল। মুরাদপুর এলাকাটিতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের নালা নির্মাণের মূল কাজ অনেক আগেই শেষ হয়েছে।

যানজটের এই তীব্রতায় নগরবাসীসহ দূরদূরান্ত থেকে শহরে আসা বিভিন্ন শ্রেণির মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। রাঙামাটি জেলার কাউখালী উপজেলা থেকে চমেক হাসপাতালে ক্যানসার চিকিৎসার জন্য নিয়মিত আসা মিসেস অপরুপা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর দেড়টায় চমেক হাসপাতালে ডাক্তার দেখানো শেষে বাড়িতে ফেরার জন্য মুরাদপুরে যাওয়ার কোনো গাড়ি পাচ্ছিলাম না।
‘বৃষ্টিও জোরেশোরে হচ্ছিল। আধা ঘণ্টা পর বৃষ্টি সামান্য কমলে ১৫০ টাকা দিয়ে একটি রিকশায় চড়ি। রিকশায় করে পাঁচলাইশ আবাসিক, কাতালগঞ্জ ও সর্বশেষ মুরাদপুর মোড়ে এসে দেখি চারদিকে শুধু পানি আর পানি।’
বেলা আড়াইটার দিকে প্রবর্তক মোড় ও চমেক হাসপাতাল এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র শাহাদাত হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘হিজড়া খালের প্রবর্তক, পাঁচলাইশ ও কাতালগঞ্জের অংশে কাজ চলছে। বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ার কারণে চকবাজার, প্রবর্তক ও মেডিকেলের সামনে পানি উঠেছে। তারা আমাদের বলেছে, ১৫ মের মধ্যে বুঝিয়ে দিতে পারবে।’

প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিভীষিকাময় দিন আজ সেই ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে চট্টগ্রামের কর্ণফুলীসহ উপকূলীয় জনপদ ধ্বংসযজ্ঞে পরিণত হয়, শুধু কর্ণফুলীতেই মৃত্যু হয় সাড়ে ৩ হাজার মানুষের। ৩৫ বছর পেরিয়ে গেলেও সে ক্ষত এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।
৩ মিনিট আগে
কিশোরগঞ্জ সদরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. ইউসুফ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে বৌলাই-যশোদল বাইপাস সড়কের রবিউল আউয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের স্ত্রীর বড় ভাই। পুলিশ বলছে, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে টিটনকে হত্যা করা হতে পারে। তাই এ হত্যাকাণ্ডে ইমনসহ সন্দেহভাজন ও সন্দেহজনক...
১ ঘণ্টা আগে
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে গেল কলেজছাত্র তাফসির ইসলাম (১৯)। আজ মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় সে আরেক পরীক্ষার্থীর পক্ষে প্রক্সি দিচ্ছিল। হাতেনাতে আটকের পর তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়...
২ ঘণ্টা আগে