প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বোটযোগে তিনি চট্টগ্রাম থেকে মহেশখালীর মাতারবাড়ীতে যান। সঙ্গে ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, মিডার সদস্য ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আশিক চৌধুরী মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর, ডকইয়ার্ড পোর্ট এক্সেস রোড এলিভেটেড অংশসহ অন্যান্য প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি নিয়ে প্রকল্প পরিচালক, সিপিজিসিবিএলের এমডি, কক্সবাজারের জেলা প্রশাসকসহ প্রকল্পগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মাতারবাড়ী পরিদর্শন শেষে বিকেলে তিনি চট্টগ্রাম বন্দরে আসেন। এ সময় বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরে তিনি বন্দরের বোর্ডরুমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় চট্টগ্রাম বন্দরের বিদ্যমান সমস্যা ও তা নিরসনকল্পে করণীয় বিষয়ে আলোচনা হয়।
পরে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আবদুল্লাহকে প্রধান উপদেষ্টা যে প্রশংসাপত্র দিয়েছেন, তা হস্তান্তর করেন আশিক চৌধুরী।

অ্যানেসথেসিয়ার চিকিৎসক না থাকায় এত দিন আইসিইউ চালু করা সম্ভব হয়নি। ইতিমধ্যে চিকিৎসক পদায়ন হয়েছে, আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব...
২ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রবিউল ইসলাম (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার যাদবপুর মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম উপজেলার যাদবপুর মাঝপাড়ার মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।
৬ মিনিট আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ আয়োজনকে ঘিরে বিরোধ দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
২৬ মিনিট আগে
চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের নানা অভিযোগে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারেফ হোসেনকে গভীর রাত পর্যন্ত থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ারের ছোট ভাই...
৩৬ মিনিট আগে