Ajker Patrika

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এক ব্যক্তি নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।

আজ রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কুমিরা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পেট্রোল পাম্পসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন রওশন আক্তার (৩৮), তাঁর ভাই মো. মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় সকাল ৯টা ১০ মিনিটে সাতজনকে চমেক হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ছয়জনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত