
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা ও ইউপি সদস্য রোকন উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ফৌজদারহাটস্থ লিংক রোডসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুরে এ মানববন্ধন হয়।
প্রবীণ রাজনীতিক লোকমান হাকিমের সভাপতিত্বে ও মাহমুদুল হাসান বাদলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শাহাদাৎ হোসেন সমীর, মঞ্জুরুল ইসলাম, মিজানুর রহমান রাজু, জাফর আহমদ, আলী আকবর, জসিম উদ্দিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আওয়ামী লীগের হামলা-মামলা উপেক্ষা করে ১০১২ সাল থেকে গণতন্ত্র মুক্তির আন্দোলনে ছিলেন রোকন উদ্দিন। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর নির্দেশনায় ছলিমপুরে দুর্বার আন্দোলন গড়ে তোলেন যুবদলের এই নেতা। যার ফলে ইউপি সদস্য হওয়ার পরও তৎকালীন আওয়ামী স্বৈরাচারী দোসরদের নজরে পড়েন তিনি। তাঁকে হত্যার উদ্দেশ্যে ২০১৬ সালের মার্চ মাসে গ্রেপ্তার করেছিল। কিন্তু সেই সময় এলাকাবাসী দুর্বার আন্দোলন গড়ে তোলার কারণে মৃত্যুর হাত থেকে রক্ষা পান যুবদল নেতা রোকন।
বক্তারা আরও বলেন, স্বৈরাচারের শাসনামলে শত ষড়যন্ত্রের পরও দাবিয়ে রাখতে না পারা রোকন উদ্দিন মেম্বারকে বর্তমানে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের পরিপ্রেক্ষিতে বহিষ্কার করা হয়েছে। দুঃসময়ে বিএনপির জন্য লড়াই করা যুবদল নেতা রোকন উদ্দীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছেন বক্তারা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সরকার ও ডিএনসিসিকে প্রশ্নবিদ্ধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে উত্তরার মেট্রোরেল এলাকার পরিবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে...
১০ মিনিট আগে
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম এর কাছ থেকে সোমবার (১ জুন) সকালে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
২১ মিনিট আগে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া চামড়ার হাটে কোরবানির ঈদ মৌসুমে বিপুল পরিমাণ চামড়া উঠলেও ক্রেতা সংকটে বিক্রি হচ্ছে না। দাম পড়ে যাওয়ায় ও খরচ বেড়ে যাওয়ায় মৌসুমি ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন।
৪০ মিনিট আগে
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের মালঞ্চ নদী এলাকায় বনদস্যু ‘ডন বাহিনী’র সদস্যরা ছয় জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত জেলেদের মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় একজন জেলে আহত হয়েছেন।
৪৩ মিনিট আগে