
খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এই গুলি এক ঠিকাদারের বাড়ির দরজায় গিয়ে লেগেছে। গতকাল রোববার দিবাগত রাতে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা গোলকধাম পল্লিতীর্থ রোডে এ ঘটনা ঘটে।
জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, মহেশ্বরপাশা পল্লিতীর্থ স্কুল রোডের বাসিন্দা ঠিকাদার নাজমুল আহমেদের বাড়ির সামনে বাগানে দুই সন্ত্রাসীর অবস্থান করার খবর পায় পুলিশ। রাত ৩টার দিকে পুলিশের তিনটি দল ওই বাগান এলাকায় তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টির জন্য দুটি গুলি চালিয়ে পালিয়ে যায়। তাদের ছোড়া গুলি দুটি ঠিকাদার নাজমুল আহমেদের দরজায় লেগে ছিদ্র হয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
৩৯ মিনিট আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইকবাল হোসেন হাওলাদার (৪৫) হত্যা মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) সুফল সরকার উপজেলার নাচনমহল ইউনিয়নের নিজ এলাকা থেকে অভিযানে চালিয়ে ইউপি
১ ঘণ্টা আগে