
রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে ‘টিসি নয়, প্রমোশনের’ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন অভিভাবক। উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজটির মূল ফটকের সামনে আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জড়ো হওয়া শুরু করেন অভিভাবকেরা। পরে ৩০-৩৫ জন অভিভাবক বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত মানববন্ধন করেন।
মানববন্ধনটি ‘নট টিসি, ওয়ান্ট প্রমোশন’ ব্যানারে আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকেরা জানান, কলেজটির ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের যারা এক বিষয়ে ৩৩ থেকে ৩৯ নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছে তাদেরকে একই শ্রেণিতে বহাল রাখা হয়েছে। আবার যারা একই নম্বর পেয়ে একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, সেসব শিক্ষার্থীদের অন্য বিদ্যালয়ে পাঠদানের জন্য টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
মানববন্ধনে অংশে নেওয়া অভিভাবকদের ব্যানারে লেখা ছিল—‘অন্যায় সিদ্ধান্ত মানি না, ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, একটি বছর মানে একটি জীবন, কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপস নয়, মেধাবী ও অমেধাবী—সকল শিক্ষার্থীদের নিয়েই এগিয়ে যেতে হবে এবং শিক্ষার্থীদের অকৃতকার্যের দায় রাজউক কলেজ কর্তৃপক্ষের নিতে হবে।’
মানববন্ধনে অংশ নেওয়া এক অভিভাবক বলেন, ‘আমরা অন্যায় টিসি মানি না। প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রিন্সিপাল আপনারা সদয় হোন। শত শত শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে তাদের জীবনকে ধূলিসাৎ কইরেন না।’
আরেক অভিভাবক বলেন, ‘শিক্ষাসচিব, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রতি আমাদের আহ্বান, আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।’
মানববন্ধনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিত ছিল।

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মনিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
২ মিনিট আগে
নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে