
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় রাজশাহীর হজরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলনের আয়োজন করে।
নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘ভোটের দিন দুটি ব্যালট দেওয়া হবে। একটা সাদা ব্যালট। সেখানে যাকে মনে চায় ভোট দেবেন। আর গোলাপি রঙের ব্যালটটিতে থাকবে ‘‘হ্যাঁ’’ অথবা ‘‘না’’। মার্কা থাকবে টিক চিহ্ন আর ক্রস চিহ্ন। টিক চিহ্নটা হচ্ছে গণভোটের মার্কা। টিক চিহ্নই হচ্ছে ঠিক। চাইলে পরে ঠিক, সিল দিন টিক।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে। উনারা প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার করেছেন। এটা যদি না মানেন, এটা কোনো ইজ্জতের মানুষ করতে পারে? অবশ্যই নিঃসন্দেহে তাঁরা এগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন। আমরা আশা করি, তাঁরা এগুলো বাস্তবায়ন করবেন।’
আলী রীয়াজ বলেন, ‘এটা সরকারের চাপিয়ে দেওয়া না। এটা আপনারাই বলেছেন। রাজনৈতিক দলগুলো আলোচনায় অংশগ্রহণ করেছে। কাজেই, ১৮০ দিনের মধ্যে যা যা করার, সেগুলো করতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান।

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মনিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
৪ মিনিট আগে
নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে