
কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে সনাতন ধর্মাবলম্বী নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। তারা বলেছে, একে অপরের প্রতি দোষারোপ করে রাজনৈতিক রূপ দেওয়ার মধ্য দিয়ে ঘটনাটিকে হালকা করে দেখা হচ্ছে। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তার গুরুতর সংকটের ইঙ্গিত বহন করে।
আজ রোববার বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা বিবৃতিতে এসব উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, মুরাদনগর উপজেলায় সনাতন ধর্মাবলম্বী নারীকে দরজা ভেঙে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, এ ঘটনা শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, সামগ্রিকভাবে নারীর জীবনের নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকারের ওপর চরম আঘাত। ঘরে অবস্থান করেও নারীরা যদি সুরক্ষিত না থাকেন, তাহলে তা রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তার গুরুতর সংকটের ইঙ্গিত বহন করে। এ ছাড়া একে অপরের প্রতি দোষারোপ করে রাজনৈতিক রূপ দেওয়ার মাধ্যমে ঘটনাটিকে হালকা করে দেখার মানসিকতা লক্ষ করা যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সংখ্যালঘু নারী, কন্যাসহ আমাদের দেশের নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হয়েই চলেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারব্যবস্থাকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্বাস করে, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। এ দেশের প্রত্যেক নারী যেন নিরাপদে নিজের ঘরে, রাস্তায়, কর্মক্ষেত্রে—সব জায়গায় মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন, বিষয়টি নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।’
বাংলাদেশ মহিলা পরিষদ দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, তাঁর চিকিৎসা, আইনি সহায়তা ও মানসিক সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় বাংলাদেশ মহিলা পরিষদ।

গত রোববার রাতে থেকে বন্ধ হয়েছে বৃষ্টিপাত। এর আগে টানা ৮ দিন ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সামুদ্রিক জোয়ারে কক্সবাজারে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জেলার চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরি উপজেলার নিম্নাঞ্চলে এখনো পানি রয়েছে।
২৩ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় বর্ষা মৌসুম শুরু হতেই বেড়েছে সাপের উপদ্রব। উপজেলার বিভিন্ন গ্রামে ঘরবাড়ি, উঠান ও বসতবাড়ির আশপাশে সাপের দেখা মিলছে। এতে দিন-রাত আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি বিষধর সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় সেই আতঙ্ক আরও বেড়েছে।
২৫ মিনিট আগে
মাদারীপুরের রাজৈর উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত নিজেই তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন ও বিক্রির অপরাধে ওই যুবককে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাবনাবাদ চ্যানেলে মাছ ধরার সময় বজ্রপাতে একটি ট্রলার থেকে নদীতে পড়ে এক মাঝি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বজ্রাঘাতে আহত হয়েছেন আরও তিন জেলে।
১ ঘণ্টা আগে