
দেশীয় অস্ত্র-মাদকসহ চট্টগ্রামের সাতকানিয়ায় মো. কামাল ওরফে পিচ্চি কামাল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামাল লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে। স্থানীয়রা জানান, কামাল পদুয়া ইউনিয়নের জামায়াতের যুব সংগঠনের সভাপতি এবং চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ গণমাধ্যমকে বলেন, অভিযানে গ্রেপ্তার কামালকে সাতকানিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ সানি, লেফটেন্যান্ট সাদ ও লেফটেন্যান্ট মিথুনসহ ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহল দল মাদক কারবারি পিচ্চি কামালের বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে তিন হাজারটি ইয়াবা উদ্ধার করা হয়।
পরে মো. রাকিব নামে আরেকজনের ঘর থেকে দেশীয় তৈরি একটি দোনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানে রাকিবকে গ্রেপ্তার করা যায়নি।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
২ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে