
সাতক্ষীরার তালায় মোটরসাইকেল থামিয়ে মা ও ছেলেকে মারধর করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন জেঠুয়া গ্রামের মমেনা বেগম ও তাঁর ছেলে শেখ আনারুল ইসলাম বাবু।
ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, আনারুল তাঁর মা মমেনা বেগমকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এ সময় তাদের গ্রামের দুই ব্যক্তি তাঁদের পথরোধ করে হামলা চালায়। হামলাকারীরা লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের মারধর করে এবং সঙ্গে থাকা তিন লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে।
আহত শেখ আনারুল ইসলাম বাবু জানান, তাঁর বিয়ে সামনে রেখে নববধূর জন্য গয়না কেনার উদ্দেশ্যে তিনি টাকা নিয়ে মাকে সঙ্গে করে বাজারে যাচ্ছিলেন। হঠাৎ তাঁদের ওপর হামলা চালায়। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বান্দরবানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের ট্রাফিক মোড়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে সিটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
মন্ত্রী বলেন, লাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুর জন্য অত্যন্ত ক্ষতিকর একটি রোগ। কোনো খামারে এ রোগ দেখা দিলে দ্রুত অন্য পশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এতে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদানের ওপর গুরুত্ব দিতে হবে।
২৪ মিনিট আগে
রাজশাহী বাস টার্মিনালে এসে অনেক যাত্রীকে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে চলাচল করে। ফলে বাস বন্ধ থাকায় এসব রুটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
৪২ মিনিট আগে
‘আমি শুনেছি, এখানে জমি রেজিস্ট্রি হয় সাবরেজিস্ট্রি অফিসে। ওখানে যারা চাকরি করে তারা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়ে থাকে। যেখানে ২০০ টাকার নেওয়ার কথা সেখানে অনেক বেশি টাকা নেওয়া হয় এবং এখানে এই টাকা না কি ভাগাভাগি হয়।’
১ ঘণ্টা আগে