
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাঁর দুই শিশু সন্তানকে তদন্তকারী কর্মকর্তার দপ্তরে সাক্ষ্য দিতে নিয়ে যাওয়ার আদেশ বাতিল চেয়ে রিভিশন মামলা করা হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আজ সোমবার রিভিশনটি করা হয়।
বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গত ২৭ ফেব্রুয়ারি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক আদেশে বাবুলের দুই শিশুকে ১৫ দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তার কাছে নিয়ে যাওয়ার আদেশ দেন। এ আদেশ শিশু আইন পরিপন্থী। এ দুই শিশু তাদের দাদা আব্দুল ওয়াদুদ ও বাবুলের বর্তমান স্ত্রী ইশমত জাহান মুক্তার তত্ত্বাবধানে মাগুরা শহরের বাসায় বসবাস করে।
আবেদনে বলা হয়, দুই শিশুর সঙ্গে মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতির উপস্থিতিতে কথা বলা হোক। সেখানে জেলা প্রবেশন অফিসারের উপস্থিতিতিও নিশ্চিত করতে হবে, অথবা এ দুজনের উপস্থিতিতে জেলা প্রবেশন অফিসারের কক্ষে শিশুদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তা কথা বলুক।
আদালত রিভিশন গ্রহণ করেছেন, তবে এ বিষয়ে আদেশ দেওয়া হয়নি বলে জানান বাবুলের আইনজীবী।
এদিকে গত ৬ মার্চ বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেনের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে দেওয়া নারাজি দরখাস্ত খারিজ করে দিয়েছিলেন আদালত। বাবুলের শ্বশুরের করা মামলায় গত ২৫ জানুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেয় তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২০১৬ সালের ৫ জুন মিতু খুন হন। পরদিন বাবুল নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন। তাঁর মামলায় গত বছরের ১২ মে পিবিআই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। একই দিন বাবুলের শ্বশুর মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় বাবুলসহ ৮ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন। পরে বাবুলের করা মামলায় ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর আদালতে নারাজি দেওয়া হয়। ফাইনাল রিপোর্ট গ্রহণ না করে আদালত ৩ নভেম্বর মামলাটি আবারও তদন্তের আদেশ দেন।

খুলনার রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়কে ইতি (১৮) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে হেলমেট পরা দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত ৮টার দিকে এ গুলির ঘটনা ঘটে।
১ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। হামলায় গুরুতর আহত দুই ভাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
৩ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্তঘেঁষা তালুক দুলালী রাজকাছারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবনের একটিকে দুই বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই থেকে একটি ভবন পরিত্যক্ত রয়েছে। অন্যদিকে আরেকটি ভবনে শিক্ষার্থী সংকুলান না হওয়ায় বর্তমানে পাশে একটি মন্দিরের বারান্দায় চলছে পাঠদান ক
৫ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেলের ধারে মাথার খুলি ও একটি মরদেহের খন্ডিত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এসব উদ্ধার করে পুলিশ।
১৩ মিনিট আগে