
নোয়াখালীর বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার রাজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাজার কমিটির সভাপতি মহিন উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের মতো রাতে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত ১২টার দিকে হঠাৎ করে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তা পরে জমজম স্টোর, হাসান মেডিকেল, মহিন ফার্নিচার, খুর্শিদ আইসক্রিম ফ্যাক্টরি, আলমগীরের মুরগির দোকান, খোকন ভ্যারাইটিজ স্টোর ও একটি পানের দোকানে ছড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই সাতটি দোকানের মূল্যবান মালপত্র পুড়ে যায়।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমার নেতৃত্বে মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা বলছেন আইসক্রিম ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।’

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি নদী থেকে তোলে।
৬ মিনিট আগে
রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারে একটি দোকানে সংঘটিত ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ শুক্রবার (২০ মার্চ) ওই মার্কেটের ‘নবীন ফ্যাশন’ নামের একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে মার্কেট কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শোরুমের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।
১১ মিনিট আগে
কুষ্টিয়া কুমারখালীর পৌর টার্মিনাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসে ওঠেন গিয়াস উদ্দিন ও মো. নুরুজ্জামান। তবে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে তলিয়ে যায় বাসটি। দুই পরিবারের শিশুসহ তিনজন এখনো নিখোঁজ রয়েছে।
২৫ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি প্রায় ৩০ ফুট গভীরে শনাক্ত করেছে ফায়ার সার্ভিস। তবে নদীর তীব্র স্রোত ও অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত...
২ ঘণ্টা আগে