
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
তামিমের এমন মন্তব্যে চটেছেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তামিমকে ভারতীয় দালাল আখ্যা দেন তিনি। এরপর থেকেই আলোচনায় আসে আইসিসি থেকে কেমন অর্থ পায় বিসিবি।
গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজকের পত্রিকাকে জানিয়েছেন, এটি বছরে ৫৫–৬০ শতাংশ। সাম্প্রতিক সময়ে নানা কারণে বিসিবির অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে আয় কোনোভাবেই ৯০-৯৫ শতাংশ নয় (যেটা তামিম বলেছেন)।
বিসিবির আয়ের উৎসের মধ্যে আইসিসির রাজস্ব ছাড়াও বোর্ডের আয়ের শক্তিশালী বেশ কিছু খাত রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আন্তর্জাতিক সিরিজের টিভি স্বত্ব এবং বিভিন্ন ধরনের স্পনসরশিপ। জাতীয় দলের টাইটেল স্পনসর, ইন্টারন্যাশনাল হোম সিরিজ স্পনসর এবং কিট স্পনসরশিপ থেকে বড় অংকের টাকা পায় বিসিবির ।
এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (সিসিডিএম) এবং ঘরোয়া টুর্নামেন্টগুলো (এনসিএল, বিসিএল) থেকেও বোর্ডের আয় হয়। স্টেডিয়ামের টিকিট বিক্রি এবং গ্রাউন্ড রাইটসও আয়ের একটি অংশ। শুধু তাই নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে প্রাপ্ত লভ্যাংশ এবং ব্যাংকে রাখা স্থায়ী আমানত বা এফডিআরের সুদ বিসিবির কোষাগার সমৃদ্ধ করে।
উল্লেখিত খাতসমূহ থেকে বিসিবির বর্তমানে বার্ষিক আয় গড়ে ৩৫০ কোটি টাকা। ২০২৪–২০২৭ চক্রে বার্ষিক ভিত্তিতে আইসিসির বার্ষিক মোট আয় ধরা হয়েছে প্রায় ৬০০ মিলিয়ন ডলার। আইসিসির কেন্দ্রীয় আয়ের অংশ হিসেবে বিসিবি প্রতি বছর প্রায় ২৬.৭৪ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২৮০-২৯০ কোটি টাকা রাজস্ব পায়।
বিসিবির আয়ের খাত:

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। আজ বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে পর্তুগিজদের প্রতিপক্ষ নাইজেরিয়া। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন টুতে। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক
২৮ মিনিট আগে
এলাম, দেখলাম, জয় করলাম—মোসাদ্দেক হোসেন সৈকতের কাছে আজ ব্যাপারটা এমনই। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ না হলেও তাঁর কাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেটা প্রত্যাবর্তনের মঞ্চ। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও।
১৩ ঘণ্টা আগে
বয়সের খাতায় ৩৪ ছুঁই ছুঁই। খেলছেন ক্যারিয়ারের চতুর্থ বিশ্ব আসর। অথচ নেইমার জুনিয়রের মনে হচ্ছে, তিনি যেন ফিরে গেছেন তাঁর কৈশোরে! চোটের ধাক্কা আর মাঠের বাইরের নানা বিতর্ক ছাপিয়ে ফুটবলটাই যে তাঁর আসল আনন্দ, যুক্তরাষ্ট্রে পা রেখেই তা আবার মনে করিয়ে দিলেন ব্রাজিলের এই পোস্টার বয়।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন সভাপতি পেয়েছে গত পরশু। অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্বে থাকা তামিম ইকবালই হয়ে গেলেন নতুন বিসিবি সভাপতি। আজ নতুন করে বুঝিয়ে দেওয়া হলো কমিটিতে কে কোন দায়িত্বে থাকছেন।
১৪ ঘণ্টা আগে