
চট্টগ্রামে বড় মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় এই মিছিল করে তারা। ওই এলাকাতেই নগর আওয়ামী লীগের কার্যালয় রয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের ব্যানারে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ক্যাম্পাসসহ ৭ দফা দাবিতে এই মিছিল বের করা হয়। মিছিলটি নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে তিনপুল মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতা, আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি, শিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সব অফিস খুলে দেওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় ছাত্রশিবির ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নে ছাত্রসমাজকে এক হওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) অতনু চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘নিউমার্কেট এলাকায় শিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়েছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সটকে পড়ে।’

রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে আগামী ছয় মাসের মধ্যে শহরের ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আধা-স্বয়ংক্রিয় (সেমি-অটোমেটিক) সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৭ মিনিট আগে
মানিকদীর এলাকাকে মাদকমুক্ত করা এবং সার্বিক উন্নয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গতকাল বিকেলে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এ সময় পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সভায় হামলা চালায়।
২৬ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
৪২ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানা সংলগ্ন লতা নদীতে নিখোঁজ ব্যবসায়ী আব্দুল আলীম হাওলাদারের (৪৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর গতকাল সোমবার বেলা দেড়টার নলবুনিয়া লঞ্চঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে