মানিকগঞ্জের সিংগাইরে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হেমায়েতপুর থেকে সিংগাইরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা হেমায়েতপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এ ছাড়া সিএনজিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
৫ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
৬ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে