
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতাকে ধরতে চিটাগাং ক্লাবের বাইরে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে আটক করতে ক্লাবের সামনে এই বিক্ষোভ চলছে। জাহিদুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের কর্মকর্তা।
বিয়ের অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় এই মুহূর্তে অতিথিদের প্রতিটি গাড়ি তল্লাশি করছে সাধারণ শিক্ষার্থী, এনসিপির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতারা। জাহেদের বিরুদ্ধে অর্থের যোগানদাতা ও হত্যাসহ বিভিন্ন থানায় অন্তত ১২ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত এনসিপির প্রতিনিধি মুজিবুর রহমান।
ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, হত্যাসহ একাধিক মামলার আসামি এক আওয়ামী লীগ নেতা ছেলের বিয়েতে উপস্থিত হয়েছে জেনে কিছু ছাত্র জনতা চিটাগাং ক্লাবের সামনে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে আমরা অবস্থান করছি। শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। একই সাথে অনুষ্ঠানে কোন আসামি উপস্থিত থাকলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩১ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩৭ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে