চট্টগ্রামে ছাদ থেকে পড়ে তাহমিনা ইকবাল আরশি (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ভবনের ৫ম তলার ভাড়া বাসায় স্বামী–শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বসবাস করতেন তিনি। তবে নিহতের স্বজনের দাবি, ভবনের ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার নগরীর খুলশী লালখান বাজারের চানমারি রোডে।
নিহত গৃহবধূ নগরীর নন্দনকানন এলাকার ইকবাল উদ্দিনের মেয়ে। তাঁর স্বামী নাম মো. আকরাম খান, তিনি কুমিল্লার একটি পোশাক কারখানায় চাকরি করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আরশি’ নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
হত্যা প্রসঙ্গে ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, ‘এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না। পোস্টমর্টেম রিপোর্ট পেলে ওনার মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হলে সে ক্ষেত্রে আমরা অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে প্রেমের সম্পর্কে আকরাম খানের সঙ্গে বিয়ে হয় আরশির। তবে দুজনেই আগে বিবাহিত ছিলেন-যা কেউই জানত না।
সম্প্রতি আকরাম খানের আগের বিয়ের বিষয়ে জানতে পারেন আরশি। এরপরই তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং আরশি নগরীর নন্দনকানন এলাকায় তার বাবা বাড়ি চলে যান। গত ৭ ফেব্রুয়ারি আরশিকে ডিভোর্সের চিঠি পাঠান আকরাম খান।
সবশেষ গতকাল (বৃহস্পতিবার) বিষয়টি সমাধানে উভয় পরিবারের মধ্যে বৈঠক হয়। এতে কোনো সমাধান না হলে সেখান থেকে আরশি চলে যান লালখান বাজার চানমারি রোডে আকরামের বাড়িতে। পরে ওই ভবনের নিচে আরশির রক্তাক্ত লাশ পাওয়া যায়।
আরশির বাবা ইকবাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়েকে খুন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে আকরাম ও তাঁর প্রথম স্ত্রী এসে আমাকে হুমকি দিয়ে গেছে। আর এর পরেই আমার মেয়েকে ওরা খুন করেছে ভবন থেকে ফেলে দিয়ে।’

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘নবীন বরণ আয়োজনের আড়ালে নবীন শিক্ষার্থীদের হাতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ রাজনৈতিক মতাদর্শের বই তুলে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে গোলাম আযম, যিনি ১৯৭১ সালে বাংলাদেশের...
১৩ মিনিট আগে
১ সেপ্টেম্বর থেকে পদ্মা নদীর পানি বাড়তে শুরু করে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে চকরাজাপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে শুরু হয় নদীভাঙন। এতে চকরাজাপুর, কালিদাসখালী, লক্ষ্মীনগর, দাদপুর, নিচ পলাশি, পলাশি ফতেপুর, আতারপাড়া, চৌমাদিয়া ও দিয়ারকাদিরপুরসহ ১৫টি চরের প্রায় ১ হাজার ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
১৬ মিনিট আগে
জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য দুটি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
শফিকুর রহমান বলেন, দেশের মানুষ যখন তেল, গ্যাস ও বিদ্যুৎ-সংকটে কষ্ট পাচ্ছে, তখন বিরোধী দলের পক্ষ থেকে সংকট সমাধানে টেকনিক্যাল এক্সপার্টদের নিয়ে একটি টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি। সংসদের ভেতরে বারবার বিষয়টি তুলে ধরেও সমাধান না হওয়ায় আমরা রাজপথে নেমেছি।
২১ মিনিট আগে