Ajker Patrika

৯ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৮: ৫১
৯ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী
প্রেমের বিয়ে ছিল তানিয়ার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেন তাঁর স্বামী। হত্যাকাণ্ডে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহত গৃহবধূর স্বামী। এই ঘটনায় নিহত গৃহবধূর ননদকেও গ্রেপ্তার করা হয়েছে।

আজ পটিয়া থানা-পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিহত তানিয়া কামালের (২০) স্বামীর নাম নুরু উদ্দিন (২৩) ও ননদ জ্যোৎস্না আক্তার (২৮)।

পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকানাই মোনাফ হাজিরপাড়ায় স্বামীর বাড়ির শোয়ার ঘরে তানিয়ার মৃত্যু হয়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ওই বাড়ি থেকে নুরু উদ্দিন ও তাঁর বোন জ্যোৎস্না আক্তারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরু উদ্দিন চরকানাই মোনাফ হাজিরপাড়ার কাঞ্চন মিয়া ও আলতাজ বেগমের ছেলে। অপর গ্রেপ্তার জ্যোৎস্না আক্তার মো. খোকনের স্ত্রী। তাঁর স্থায়ী ঠিকানা পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মহিরা এলাকার হামজা মিয়ার বাড়ি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, বাদীর এজাহারের ভিত্তিতে আজ পটিয়া থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর দুই আসামিকে আদালতে পাঠানো হলে নুরু উদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত