
মিনহাজের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানার লালখান বাজার এলাকায় আমির হোসেনের বাসায় অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান আমির। পরে তাঁর বাসা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রটি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া সরকারি পিস্তল।

চট্টগ্রামে খুলশীতে সাংবাদিক পরিচয়ে একটি ফ্ল্যাটে ঢুকে ডাকাতি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের কোতোয়ালি, বায়েজিদ ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

চট্টগ্রামে বেসরকারি একটি টেলিভিশনের দুই সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। আমিরুল ইসলাম নামের ওই কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনারের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

শুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।