
চট্টগ্রাম নগরীতে দায়িত্ব পালনের সময় দ্রুতগামী বাসের চাপায় নুরুল করিম (৪৭) নামে ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলোশহর ২ নম্বর গেটে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল করিম (৪৭) নগর পুলিশের ট্রাফিক বিভাগের উত্তর জোনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, গুরুতর আহত অবস্থায় ট্রাফিক কনস্টেবল নুরুল করিমকে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীতে ১০ নম্বর রুটের একটি বাস কর্তব্যরত অবস্থায় ট্রাফিক কনস্টেবল নুরুল করিমকে চাপা দেয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় বাসের অজ্ঞাতনামা চালককে আসামি করে একটি মামলা হয়েছে। ওই বাসের চালক কে ছিলেন তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর ভাঙনে চরপুকুরিয়া থেকে চরগয়েশপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২০টি পরিবারের বসতভিটা ও ঘরবাড়ি বিলীন হয়েছে। চার দশকের বেশি সময় ধরে চলা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, দোকানপাট ও রাস্তাঘাট।
২ মিনিট আগে
মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, লিফটের গর্ত ও ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করতে পারে। তাই ভবন নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়ায় পানি জমা প্রতিরোধ এবং নির্মাণস্থলে নিয়মিত লার্ভা পরিদর্শনের ব্যবস্থা করতে হবে...
৬ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শুক্রবার সকালে উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদের বোতল উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (ল ক্লার্ক বা মহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সহকারী আব্দুল বাতেন মহুরি সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
২১ মিনিট আগে