ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্কুলশিক্ষককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক মনিরুজ্জামান টুটন অষ্টগ্রাম উপজেলার আবদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। তিনি অষ্টগ্রামের বর্ধমানপাড়া ফকিরহাটি গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম সদর ইউনিয়নের কলাপাড়ায় এক স্কুলছাত্রীকে রাস্তায় প্রায়ই উত্ত্যক্ত করত ঝুটন মিয়া (২০) নামে এক যুবক। শিক্ষক মনিরুজ্জামান টুটন (২৩) বখাটে ঝুটনকে ইভটিজিং করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ (বুধবার) সকালে কলাপাড়া রাস্তায় একা পেয়ে শিক্ষক টুটনকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন ঝুটন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আহত শিক্ষকের বড় ভাই আনোয়ার হোসেন লুটন জানান, ‘ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার ভাইকে বাঁশ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেছে বখাটে ঝুটন।’ এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর মহানগরের গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত শুভ (১৬) নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে।
২ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সাত মাস বয়সী একটি ছেলেশিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। শিশুটি ১০ মে সকালে হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১১ মে বিকেলে মারা যায়।
৩৯ মিনিট আগে
মাদারীপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১২ মে) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী-কালীরবাজারের আলম মীরেরকান্দি এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারের ঘোড়দহ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এই শতবর্ষী বটগাছকে ঘিরে গড়ে তোলা হয়েছে একটি রেস্টুরেন্ট। স্থানীয় দুই যুবক কনক হোসেন ও আবির হাসান গাছটির নামের সঙ্গে মিল রেখে এর নাম দিয়েছেন ‘বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’।
২ ঘণ্টা আগে