
এক যুবককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। দুই যুবক লাঠি হাতে প্রস্তুত। মোবাইলে ক্যামেরা প্রস্তুত করে একজন বললেন, ‘চালু করে দিয়েছি।’ এরপরই দাঁড়িয়ে থাকা দুজন বেঁধে রাখা তরুণকে লাঠিপেটা করতে শুরু করলেন। রোববার রাজশাহীর মতিহার থানা এলাকায় এমন ঘটনা ঘটেছে।
নির্যাতনের শিকার ওই যুবকের নাম মো. তুষার (১৮)। তাঁর বাড়ি মতিহার থানার কাজলা বিলপাড়া মহল্লায়। তাঁকে লাঠিপেটা করার দৃশ্য ভিডিও করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ৪৫ সেকেন্ডে দুজন মিলে লাঠি দিয়ে ১৪ বার আঘাত করেন গাছে বেঁধে রাখা তুষারকে। সর্বোচ্চ শক্তি দিয়েই ওই দুজনকে পেটাতে দেখা যায়। ওই সময় তুষার শুধু ‘ও মা, ও মা’ করছিলেন। শরীরের বিভিন্ন স্থানে মারের চোটে তুষার আকুতি জানিয়ে বলছিলেন, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ তারপরও তাঁকে নির্দয়ভাবে পেটানো হয়।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে নড়েচড়ে বসেছে পুলিশ। অভিযুক্তদের আটকেরও চেষ্টা চলছে। পুলিশ নিশ্চিত করেছে, রোববার (১০ মে) তুষারকে এভাবে নির্যাতন করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, ঘটনার পর আহত তুষার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। চুরির অপবাদ দিয়ে তাকে পেটানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। ওসি বলেন, ‘অভিযোগ যা-ই হোক; কেউ এভাবে আইন হাতে তুলে নিয়ে গাছে বেঁধে পেটাতে পারে না। এটি যেমন অপরাধ, তেমনি ভিডিও করে ছেড়ে দেওয়া আরেকটি অপরাধ। চিকিৎসা শেষ করেই তুষার থানায় এসে অভিযোগ করবেন। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার দুপুরে সরেজমিন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের সামনে গিয়ে টিকাদান কর্মসূচি চলতে দেখা যায়। সেন্টারের গেটে ব্যানার টানিয়ে টিকাদানের সামগ্রী নিয়ে বসেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সেখানে বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে মায়েরা আসছেন এবং টিকা দেওয়া হচ্ছে।
৩ মিনিট আগে
পিবিআই সুপার বলেন, বাদী জানান, তিনি ইতিমধ্যে বিকাশ ও নগদের মাধ্যমে ২ হাজার টাকা পাঠিয়েছেন এবং প্রতারক আরও টাকা পাঠাতে চাপ দিচ্ছেন। পরে প্রকৃত এসআই আবু সুফিয়ান নিশ্চিত করেন, ওই মোবাইল নম্বরটি তার নয় এবং পিবিআইয়ের পক্ষ থেকে কোনো টাকা চাওয়া হয়নি।
৩ মিনিট আগে
অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করাই সংগঠনের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও বাস্তবমুখী কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এই সময়ে জলাশয় রক্ষা এবং বিভিন্ন রোগবালাই থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার...
৭ মিনিট আগে
বিদ্যুৎ ও জ্বালানি-সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য শুল্কসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দেওয়ার পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে।
১১ মিনিট আগে