
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড়ধসে খাগড়াছড়ির সঙ্গে সব ধরনের সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে সাজেক ভ্যালিতে অন্তত ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর টানা ভারী বৃষ্টিতে সড়কের নন্দারাম, চাইল্লাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসে পড়ে। বড় বড় পাথর ও গাছপালাসহ বিপুল পরিমাণ মাটি সড়কের ওপর পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়। নারী, শিশুসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘সড়কের তিনটি স্থানে বড় ধরনের ধস নেমেছে। গাছপালা ও পাথর পড়ে আছে। স্থানীয় লোকজনকে দিয়ে উদ্ধারকাজ চালানোর চেষ্টা করছি, কিন্তু ভারী যন্ত্রপাতি ছাড়া এগুলো সরানো সম্ভব নয়।’
তিনি জানান, সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারকে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছেন। তবে ধ্বংসস্তূপ সরাতে আরও সময় লাগবে বলে জানানো হয়।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, সড়কটি তাদের আওতায় নয়। এটি ইসিবি (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন) পরিচালিত, তাই সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পর্যটক ও স্থানীয়রা দ্রুত যোগাযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
২৫ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
২৭ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
৩০ মিনিট আগে