
বাংলাদেশি বৌদ্ধদের ধর্মীয় গুরু শতবর্ষী সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির মারা গেছেন। চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
রাউজান উপজেলার উত্তর গুজরা (ডোমখালী) গ্রামে ১৯২৫ সালের ১৮ নভেম্বর ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের জন্ম। তিনি বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, বৌদ্ধ বিশ্বের বর্ষীয়ান কিংবদন্তি সাংঘিক ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত সংঘরাজ। ৮০ বছরের ভিক্ষুত্ব জীবনে বৃহত্তর বৌদ্ধসমাজে তিনি ছিলেন ত্রয়োদশ সংঘরাজ।
ড. জ্ঞানশ্রী মহাস্থবির খাগড়াছড়ির দীঘিনালায় মুবাইছড়ি জ্ঞানোদয় পালি টোল ও ধর্মোদয় পালি টোল এবং দশবল রাজবিহার, ত্রিপিটক প্রচার বোর্ড গঠন, রাঙামাটির ভেদভেদিতে মনোঘর অনাথ আশ্রম, কাপ্তাই বড়ইছড়িতে চন্দ্রঘোনা জ্ঞানশ্রী শিশুসদন ও রাউজানের কদলপুর অনাথ আশ্রম, ভিক্ষু ট্রেনিং সেন্টারসহ ২৪টির বেশি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিসহ ১৫ জনকে আটক করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দুটি সামুরাই, একটি চাপাতি, ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন, ৮২০ গ্রাম গান পাউডার,
৪ মিনিট আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের কালীবাড়ি, বটতলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আশপাশে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
ব্যক্তিগত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে রাফিদ শিকদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। ঢাকার লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগে
তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে নীলফামারীর ডিমলায় যৌথ অভিযান চালিয়েছে প্রশাসনের টাস্কফোর্স। আজ মঙ্গলবার বেলা ২টা থেকে নদীর একাধিক পয়েন্টে পরিচালিত অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত ১৬টি নৌকা ও ৪টি খননযন্ত্র ধ্বংস করা হয়েছে।
১২ মিনিট আগে