
চট্টগ্রামের পটিয়ায় আমজু মিয়ার বলীখেলার ১১৭তম আসর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৯ মে) বিকেলে পৌরসভার পাইকপাড়া এলাকার ঐতিহাসিক পরীর দীঘির পাড়ে আয়োজিত এই খেলায় অর্ধশত বলী অংশ নেন। প্রতিযোগিতায় কক্সবাজারের মহেশখালীর মাসুম সেরা বলীর খেতাব অর্জন করেন। রানারআপ হন বোয়ালখালীর কাঞ্চন বলী।
বলীখেলায় প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি মো. আনোয়ারুল আলম চৌধুরী। উদ্বোধন করেন আয়োজক কমিটির সচিব শাহজাহান চৌধুরী। খেলা ঘিরে আশপাশের এলাকাসহ দূরদূরান্ত থেকে হাজারো দর্শকের সমাগম ঘটে।
পটিয়ায় একসময় তুফান আলী মুন্সির বলীখেলা, পরীর দীঘির বলীখেলা, ভাটিখাইনের বারেক চেয়ারম্যানের বলীখেলাসহ বেশ কয়েকটি বলীখেলার ব্যাপক পরিচিতি ছিল। সময়ের ব্যবধানে এসব আয়োজন বিলুপ্ত হলেও এখনো ঐতিহ্য ধরে রেখেছে আমজু মিয়ার বলীখেলা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সত্তরের দশক থেকে আমজু মিয়া সওদাগরের পরিবার নিয়মিত এই খেলার আয়োজন করছে। তবে এর সূচনা আরও আগে। পঞ্চাশের দশকে তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রয়াত আমজু মিয়া সওদাগর নিজ নামে এই খেলার প্রচলন করেন। তাঁর মৃত্যুর পর ছেলে আবু মুছা সওদাগর দায়িত্ব নেন। বর্তমানে উত্তরসূরিরা ঐতিহ্যটি ধরে রেখেছেন।
ইতিহাস ঘেঁটে জানা যায়, পটিয়ার পাইকপাড়ার পরীর দীঘির দক্ষিণ পাড়ে প্রথম বলীখেলার আয়োজন করেছিলেন প্রয়াত তোফায়েল আলী মুন্সী। পরে তাঁর ছেলে মনির আহমেদও এই আয়োজন চালিয়ে যান। বৈশাখ মাসজুড়ে পটিয়ার বিভিন্ন এলাকায় বলীখেলার আসর বসত, যা একসময় মানুষের প্রধান বিনোদনে পরিণত হয়েছিল।
বলীখেলার উৎপত্তি নিয়ে নানা জনশ্রুতি রয়েছে। গবেষক ও কবি আলাদীন আলীনূরের মতে, পটিয়া ও সাতকানিয়ার মল্ল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মল্লক্রীড়া থেকেই বলীখেলার উদ্ভব। পরে তা সমগ্র চট্টগ্রামে জনপ্রিয় হয়ে ওঠে।
প্রবীণদের মতে, ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় যুবকদের শক্তি, সাহস ও ঐক্যবদ্ধ করতে বলীখেলার আয়োজন করা হতো। ধীরে ধীরে এটি চট্টগ্রামের লোকজ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। এখনো পটিয়ার মাটিতে সেই ঐতিহ্যের স্মৃতি বহন করে চলছে আমজু মিয়ার বলীখেলা।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কর্মসূচিতে ১ হাজার ৭৭ জন মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে মো. জিয়াউল হক (৩৩) নামে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে মাদক সেবনরত অবস্থায়...
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
২৯ মিনিট আগে
রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।
১ ঘণ্টা আগে