
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিন শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রামবাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন সবজি বিক্রেতা মো. কালাম (৩৫), তাঁর স্ত্রী সায়মা (৩২) এবং তাঁদের দুই মেয়ে মুন্নি (১০), কথা (৭) ও ছেলে মুন্না (৭)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, কালামের শরীরের ৯৫ শতাংশ, তাঁর স্ত্রীর ৬০ শতাংশ, মুন্নির ৩৫ শতাংশ, কথার ৫২ শতাংশ ও মুন্নার ৩০ শতাংশ পুড়ে গেছে। সবার অবস্থা আশঙ্কাজনক। পাঁচজনকেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, সকাল ৭টার দিকে সেই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখে, ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাঁদের উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে।
বাসার গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

ঢাকার সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়ি থেকে ছয়টি বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাড়িটির ভেতরে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার রাতে বাড়িটি ঘিরে অভিযান শুরু করা হয়।
১০ মিনিট আগে
গতকাল সোমবার রাত ৮টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম সার বিক্রির রসিদ দেখাতে পারেননি। পাশাপাশি ৪৬৭ বস্তা সারের হিসেবেও গড়মিল ছিল।
১২ মিনিট আগে
নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের অভিযানে দুই শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে তিন বাড়ির মালিককে মোট ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তিতাস গ্যাস বলছে, প্রায় পাঁচ বছর ধরে এসব সংযোগে সরকারের ক্ষতি হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা।
১৫ মিনিট আগে
ক্লাবের সদস্যপদ ও টেনিস মাঠ ব্যবহারের অনুমতি না দেওয়ায় খুলনা ক্লাব লিমিটেডের সভাপতি সারফুজ্জামান টপিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পির বিরুদ্ধে।
১৫ মিনিট আগে