Ajker Patrika

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতীকী ছবি

চট্টগ্রামের পাহাড়তলীতে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে রিফাত (২৮) নামের এক যুবক মারা গেছেন।

আজ বুধবার (২৪ জুন) সকালে পাহাড়তলী থানাধীন আব্দুপাড়ার বাসা থেকে তাঁকে ডেকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে নিহত রিফাতের পরিবারের অভিযোগ।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) মো. রুহুল আমিন বলেন, হত্যাকারীরা রিফাতের পরিচিত। সকালে তাঁকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বজনেরা জানান, রাতে বিশ্বকাপের খেলা দেখে মধ্যরাতে ঘুমান রিফাত। সকালে কয়েকজন তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে ছুরিকাঘাতের খবর পেয়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত