রাঙামাটিতে প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতেও মানুষের মধ্যে সচেতনতা নেই। হাট-বাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। অনেকের মুখে মাস্ক নেই। গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন করোনা পজিটিভ হয়েছেন। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
জেলা প্রশাসন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু বলেন, ‘আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। জরিমানা করে সতর্ক করছি। যাদের মাস্ক কেনার সামর্থ্য নেই, তাদের মাস্ক কিনে দিচ্ছি।’
জানা যায়, রাঙামাটিতে জানুয়ারির ১ তারিখে ১৮ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ১ জন। শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। ৮ জানুয়ারি ২৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ৬ জন। শনাক্তের হার ছিল ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। ১৬ জানুয়ারি ৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ১৫ জন। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩ শতাংশ। সব মিলিয়ে রাঙামাটিতে সর্বমোট করোনায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৯৪ জন। এদের মধ্যে মারা যান ৩৪ জন। বর্তমানে জেলায় করোনা রোগী আছেন ১৩০ জন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ১৭৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৮২০ জন।
এ বিষয়ে রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, ‘করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তরা সবাই ঘরে চিকিৎসা নিচ্ছেন। কোনো রোগী হাসপাতালের আইসোলেশনে নেই। ২৫ বেডের করোনা আইসোলেশন সেন্টারে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। করোনায় আক্রান্ত রোগীরা প্রয়োজনে আইসোলেশন সেন্টারে ভর্তি হতে পারবেন। এ ছাড়া করোনা মোকাবিলার জন্য স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। আজকে আরও নতুন ভ্যাকসিন আসবে।’

গত বুধবার সকালে ঘাড়ে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল জালাল হোসেনের। দুই মাসের বেশি সময় অপেক্ষা করে আশা ছিল অপারেশন করে বাড়িতে গিয়ে ঈদ পালন করবেন। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত দিনে তাঁর অস্ত্রোপচার হয়নি। ঠিক কবে সিরিয়াল পাবেন, তা-ও অনিশ্চিত।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি যখন চলছে, তখন এই কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
দখল-দূষণে মৃতপ্রায় রংপুর নগরীর প্রাণ শ্যামাসুন্দরী খাল। খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে খোদ বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ডই বলছে, দখল ও পানিপ্রবাহের মূল সংকট সমাধান ছাড়া এই প্রকল্প টেকসই হবে না।
৬ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে কথা বলতে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে