চট্টগ্রামের ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা-পুলিশ। ফটিকছড়ি পৌরসভার সানমুন ক্লাবসংলগ্ন এলাকায় গত বুধবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার বাবা-ছেলের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
ফটিকছড়ি থানা-পুলিশ সূত্র বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ফটিকছড়ি পৌরসভার সানমুন ক্লাবসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে বাবা ও ছেলেকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ৪৩টি ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

নড়াইলের তিনটি উপজেলার ৯৯ হাজার ৭২৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট এক হাজার ২০টি কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।
১১ মিনিট আগে
টঙ্গীতে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সহকারী শিক্ষক কামরুজ্জামানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয় বলে জানিয়েছে টঙ্গী পশ্চিম থানা।
২০ মিনিট আগে
যশোরের শার্শা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে শফিউল আলম নামে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠান।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় শিশু জায়হান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার বাবা-মা, স্বজন এবং এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেল ৩টায় পটিয়া থানার মোড় চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ শতাধিক মানুষ অংশ নেন।
২৬ মিনিট আগে