
গাজীপুরের টঙ্গীতে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার সহকারী শিক্ষক কামরুজ্জামানকে (৫৪) আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
আটক কামরুজ্জামান ওই মাদ্রাসার একজন সহকারী শিক্ষক। তিনি মিলগেট এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, আজ সকালে মাদ্রাসার ক্লাসরুমের পাশে থাকা একটি দোকানের ভেতরে ওই শিশু শিক্ষার্থীকে বসতে বলেন শিক্ষক কামরুজ্জামান। কিছুক্ষণ পর তিনি দোকানের ভেতরে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন সেখানে গেলে কামরুজ্জামান পালিয়ে যান। পরে পুলিশে খবর দেওয়া হলে বিকেলে ওই এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, “মাদ্রাসা শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করাই সংগঠনের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও বাস্তবমুখী কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এই সময়ে জলাশয় রক্ষা এবং বিভিন্ন রোগবালাই থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার...
৪ মিনিট আগে
বিদ্যুৎ ও জ্বালানি-সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য শুল্কসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দেওয়ার পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ নোটিশ...
৯ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে