
যশোরের শার্শা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে শফিউল আলম নামে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠান।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শফিউল আলম ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্য এবং শালকোনা সীমান্ত এলাকায় কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে শুরু হওয়া বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও তিনি সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহতের খবর পেয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ঘটনাস্থলে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর সিএমএইচে স্থানান্তরের ব্যবস্থা করেন।
বর্তমানে শফিউল আলম যশোর সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চট্টগ্রামের চন্দনাইশে ভাড়া বাসা থেকে টাইলস মিস্ত্রি মোহাম্মদ রুবেল হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বৈলতলী ইউনিয়নের দীঘির পূর্ব পাড় এলাকায় ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগে
আহত ব্যক্তিদের ভাই তপু হাওলাদার বলেন, ফজরের নামাজের পর ফয়সাল হাওলাদার ও ফজলে লাভলু হাওলাদারকে মসজিদ থেকে ডেকে নিয়ে যান মিজানসহ সাত-আটজন। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়।
৭ মিনিট আগে
যশোরের কেশবপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাজিদ মাহমুদ (২) নামের এক অবোধ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে...
৮ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর বাজারে মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগে চার ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৪ মিনিট আগে