
‘মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে। সরকারে আসার আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই বাস্তবায়িত হয়নি। নির্বাচন-পরবর্তী ছয় মাসে সরকার কয়েকটি কার্ড ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।’ আজ শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌর সদরের উত্তর বাজার এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে, প্রতারণা করছে। ওয়াদা দিয়ে তা লঙ্ঘন করেছে। গণভোটের পক্ষে থেকে ভোট আদায় করে এখন গণভোটের রায়ের বিরোধিতা করছে সরকার। জনগণ তাদের ক্ষমা করবে না। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে।’
গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য রাস্তায় নেমেছেন জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘রাস্তায় নেমেছি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে। রাস্তায় নেমেছি ঘরে গ্যাস ফিরিয়ে দেওয়ার জন্য। রাস্তায় নেমেছি আপনাদের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করতে। ইনশাআল্লাহ, দাবি পূরণ করেই ঘরে ফিরব।’
জামায়াতে ইসলামীর আমির জনগণের উদ্দেশে প্রশ্ন ছুড়ে বলেন, ‘আপনারা কি ২৪ ঘণ্টা বিদ্যুৎ পান, গ্যাস পান? সীতাকুণ্ডে চাঁদাবাজি হয় কি না? সীতাকুণ্ডে কি মাদক আছে? সন্ত্রাস আছে? দেশ মাদকে ভরে গেছে। আমাদের যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুবসমাজকে বাঁচান, দেশকে বাঁচান।’
জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনতার বিজয় হবে জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সব দাবি আদায় করব—ইনশাআল্লাহ। জনতা আমাদের সঙ্গে আছে, আমরা গন্তব্যে পৌঁছাব।’
পথসভায় এনসিপির নেতারাসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে শত গাড়িবহর নিয়ে চট্টগ্রামের লালদিঘির উদ্দেশে রওনা দেন নেতারা।

কিশোরগঞ্জের ইটনায় প্রায় ৫০ বছর পর ফিরল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ১০টি নৌকার প্রতিযোগিতা আর মাঝিদের বইঠার শব্দ, গানের সুর ও মানুষের চিৎকারে মুখর হয়ে ওঠে সুরমা নদীর দুই পাড়।
৩০ মিনিট আগে
ভোলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলায় খননযন্ত্র (ড্রেজার), বালু বহনে ব্যবহৃত বাল্কহেড, নৌকাসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেনসংলগ্ন এলাকায় নদী থেকে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
৩৯ মিনিট আগে
আসলাম খানের চাচাতো ভাই মো. মিরাজ খান বলেন, তাঁদের বাসা শনিরআখড়া এলাকায়। জিয়া সরণি রোডে আসলাম খানের ক্রোকারিজের দোকান রয়েছে।
১ ঘণ্টা আগে
কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় সাত দিন পর রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে পর্যটকেরা সেতুতে প্রবেশ করতে পারছেন।
১ ঘণ্টা আগে