
কিশোরগঞ্জের ইটনায় প্রায় ৫০ বছর পর ফিরল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ১০টি নৌকার প্রতিযোগিতা আর মাঝিদের বইঠার শব্দ, গানের সুর ও মানুষের চিৎকারে মুখর হয়ে ওঠে সুরমা নদীর দুই পাড়।
আজ শনিবার দুপুরে উপজেলার ধনপুর বাজারসংলগ্ন সুরমা নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, এ উৎসবে লাখো মানুষের সমাগম হয়েছে।
বেলা ১২টার দিকে নৌকাবাইচ শুরু হলেও সকাল থেকেই নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে। কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা থেকে অনেক মানুষ ছুটে এসেছিলেন নৌকাবাইচ দেখতে।
স্থানীয়রা জানান, কিশোরগঞ্জে নৌকাবাইচের ইতিহাস প্রায় ৫০০ বছরের পুরোনো। নৌকাবাইচকে ঘিরে একসময় হাওরাঞ্চলে উৎসবের আবহ তৈরি হতো। সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসে। ইটনায় সর্বশেষ ৫০ বছর আগে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট ফজলুর রহমানের উৎসাহে ধনপুর ইউনিয়নবাসী এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি নৌকা। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ‘সোনার হরিণ’, দ্বিতীয় পুরস্কার ‘রুপার ময়ূর’ এবং তৃতীয় পুরস্কার একটি এলইডি টিভি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী উম্মে কুলসুম রেখা, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, নৌকাবাইচ ভাটি বাংলার উৎসব, বিশেষ করে হাওরাঞ্চলের উৎসব। এই উৎসব এখন হারিয়ে যাচ্ছে। দীর্ঘ ৫০ বছর পর সুরমা নদীতে নৌকাবাইচ আয়োজন করা হয়েছে। এ আয়োজনের উদ্দেশ্য পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা। পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত করা।
নৌকা বাইচ আয়োজক কমিটির সদস্য ইটনা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমেষ কান্তি গোপ জানান, নৌকাবাইচ দেখতে সকাল থেকেই হাজার হাজার মানুষ সুরমা নদীর দুই পাড়ে নৌকা নিয়ে এসে ভিড় করেন। দুপুরে লোকসমাগম লাখ ছাড়িয়ে যায়।

তাঁদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তাঁর আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।
৭ মিনিট আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে তিনজন ছিনতাইকারী মিলে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করা হয়েছে। তাঁরা যখন ছিনতাই করেছিল তখন বলেছে-আমরা আওয়ামী লীগের লোক, দিয়ে দাও-না হলে শেষ করে দেবো! কিন্তু যখন ধরা পড়ে, তখন দেখা যায়-সবগুলো বিএনপির লোক! এরা গুপ্ত! এরেই বলে গুপ্ত! যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে...
২০ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী স্কুল রোডে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে...
২৩ মিনিট আগে