
কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় সাত দিন পর রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে পর্যটকেরা সেতুতে প্রবেশ করতে পারছেন।
পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে আসায় সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে। গতকাল শুক্রবার সেতুটি ঘষামাজা করে পর্যটকদের চলাচলের উপযোগী করা হয়। এরপর আজ সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, এখন পর্যটকেরা আবারও ঝুলন্ত সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
পর্যটন বোট ঘাটের ইজারাদার মো. ফখরুল ইসলাম বলেন, রাঙামাটির ঝুলন্ত সেতু পর্যটকদের অন্যতম আকর্ষণ। সেতুটি খুলে দেওয়ায় পর্যটকের সমাগম আরও বাড়বে বলে আশা করছেন তিনি।
এর আগে, গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতুর পাটাতন প্রায় এক ফুট পর্যন্ত ডুবে যায়। নিরাপত্তার স্বার্থে ওই দিন থেকে সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ার পর ধীরে ধীরে পানির উচ্চতা কমতে থাকে। ছয় দিন পর গতকাল শুক্রবার সেতুর পাটাতন থেকে পানি নেমে সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়। এরপর পর্যটকদের চলাচলের উপযোগী করতে সেতুটি পরিষ্কার করা হয়।

কিশোরগঞ্জের ইটনায় প্রায় ৫০ বছর পর ফিরল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ১০টি নৌকার প্রতিযোগিতা আর মাঝিদের বইঠার শব্দ, গানের সুর ও মানুষের চিৎকারে মুখর হয়ে ওঠে সুরমা নদীর দুই পাড়।
২১ মিনিট আগে
ভোলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলায় খননযন্ত্র (ড্রেজার), বালু বহনে ব্যবহৃত বাল্কহেড, নৌকাসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেনসংলগ্ন এলাকায় নদী থেকে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
২৯ মিনিট আগে
মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে। সরকারে আসার আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই বাস্তবায়িত হয়নি। নির্বাচন-পরবর্তী ছয় মাসে সরকার কয়েকটি কার্ড ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।
১ ঘণ্টা আগে
আসলাম খানের চাচাতো ভাই মো. মিরাজ খান বলেন, তাঁদের বাসা শনিরআখড়া এলাকায়। জিয়া সরণি রোডে আসলাম খানের ক্রোকারিজের দোকান রয়েছে।
১ ঘণ্টা আগে