
কক্সবাজারের চকরিয়ায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় তাহিয়াতুল জান্নাত তানহা (১১) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা জামাল সওদাগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানহা চকরিয়া পৌরসভার দক্ষিণ করিয়াঘোনা গ্রামের হামিদ আলীপাড়ার বাসিন্দা মৌলানা জাফর আলম হামেদীর মেয়ে। জাফর আলম চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয়রা জানান, তানহা চকরিয়া উম্মাহাতুল মোমেনীন মহিলা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো শনিবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ির সামনে থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে সে। অটোরিকশাটি মগবাজারের দিকে যাচ্ছিল।
পথে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক দ্রুতগতিতে এগিয়ে এলে অটোরিকশাটি থামানোর চেষ্টা করে। এ সময় তানহা অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যায়। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মগবাজার-করিয়াঘোনা-কাহারিয়াঘোনা হয়ে মগখাল পর্যন্ত সড়কের একটি অংশে আরসিসি ঢালাইয়ের কাজ করছে চকরিয়া পৌরসভা। দুর্ঘটনাকবলিত ট্রাকটি ওই নির্মাণকাজের জন্য সিমেন্ট নিয়ে যাচ্ছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৮ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় ঢেকে গেছে রাস্তাঘাট, মাঠঘাট ও লোকালয়। শনিবার (১০ অক্টোবর) ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে চারপাশ। সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করছেন যানবাহনের চালকেরা। ঘন কুয়াশার সঙ্গে হালকা বাতাস ও ভোরের শীত প্রকৃতিতে শীতের আগমনী বার্তা
৪১ মিনিট আগে
বরগুনার আমতলীতে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চার শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দীন ফকির ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে...
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
১ ঘণ্টা আগে