
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীদের গ্রেপ্তার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত জঙ্গল সলিমপুরের আলিনগর, নবীনগর ও ওসমানের ঘোনাসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। এতে পুলিশ, বিজিবি, এসআরবি ও এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন শতাধিক সদস্য অংশ নেন।
অভিযান চলাকালে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে সার্বিক নিরাপত্তা নিয়ে কথা বলেন চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলম। তবে তিন ঘণ্টাব্যাপী চালানো অভিযানে কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।
আজ সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, দুর্গম পাহাড়ি এলাকায় কিছু অপরাধী ও সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে পারে। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধে পাহাড়ি এলাকায় সমন্বিত টহল জোরদার করা হয়। পাশাপাশি বিভিন্ন পাহাড়ি ঘরবাড়ি ও স্থাপনা, আশপাশের পরিত্যক্ত স্থান এবং সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানো হয়।
এ সময় সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও অবস্থান যাচাই-বাছাই করা হয়। অভিযানের মাধ্যমে অপরাধীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ প্রতিরোধ, নাশকতার সম্ভাব্য প্রস্তুতি নস্যাৎ এবং অপরাধ সংঘটনের অনুকূল পরিবেশ রোধের পাশাপাশি স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হয় বলেও জানান মোহাম্মদ রাসেল।
এই অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অপরাধীদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়। একই সঙ্গে অপরাধ ও সন্দেহজনক তৎপরতার তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং অপরাধ প্রতিরোধে সহযোগিতা করতে তাঁদের উৎসাহিত করা হয়।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
২ মিনিট আগে
চট্টগ্রাম কারাগারে এক হাজতির উচ্চ আদালতের জামিননামা আদেশ পৌঁছানোর পরও নির্ধারিত সময়ে কার্যকর না করে আটকে রাখায় সিনিয়র জেল সুপার ইকবাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।
১১ মিনিট আগে
পাবনায় ১০ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মরদেহ বস্তাবন্দী করে ডোবায় ফেলে দেওয়ার পর নিজেদেরকে সন্দেহের বাইরে রাখতে শিশুটিকে খোঁজার কার্যক্রম ও মানববন্ধনেও অংশ নেন অভিযুক্তরা।
১৯ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরোনো জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের হামলায় মো. হাবিবুর রহমান নামে এক আনসার সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ডিইপিজেডের কমার্শিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে...
৩৫ মিনিট আগে