
ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরোনো জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের হামলায় মো. হাবিবুর রহমান নামে এক আনসার সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ডিইপিজেডের কমার্শিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ডিইপিজেড কর্তৃপক্ষ, আনসার ও বেপজা সিকিউরিটি গার্ডের সদস্যদের যৌথ অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। মেজর জেনারেল (অব.) মো. সোয়েবের নেতৃত্বে কমার্শিয়াল ভবনের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছিল।
আনসার সূত্রে যায়, আজ দুপুর ১টার দিকে উচ্ছেদকারী দলের সঙ্গে হকারদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হকাররা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করলে একটি ইটের আঘাতে আনসার সদস্য হাবিবুর রহমানের মাথা ফেটে যায়।
পরে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাঁকে উদ্ধার করে বেপজা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসাধীন।
অভিযানে দুই পিসিসহ মোট ৪৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। দুপুর সোয়া ১টার দিকে অভিযান শেষ হয়। ঘটনার পর ডিইপিজেডের পুরোনো জোন এলাকায় অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

গাইবান্ধা সদর উপজেলার শিমুলতাইড় এলাকায় আবদুল সামাদ মিয়া (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম কারাগারে এক হাজতির উচ্চ আদালতের জামিননামা আদেশ পৌঁছানোর পরও নির্ধারিত সময়ে কার্যকর না করে আটকে রাখায় সিনিয়র জেল সুপার ইকবাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।
৩২ মিনিট আগে
পাবনায় ১০ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মরদেহ বস্তাবন্দী করে ডোবায় ফেলে দেওয়ার পর নিজেদেরকে সন্দেহের বাইরে রাখতে শিশুটিকে খোঁজার কার্যক্রম ও মানববন্ধনেও অংশ নেন অভিযুক্তরা।
৪০ মিনিট আগে