Ajker Patrika

রাজধানীর ধানমন্ডির লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডির লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকার লেক থেকে জাভেদ আহমেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০নম্বর রোডের আবেশ হোটেলের পিছনে ব্রিজের নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মৃত জাভেদ আহমেদ স্থায়ী বাড়ি বনানীর ১৩ নম্বর রোডে। বর্তমানে বসুন্ধরা আবাসিক আই ব্লকের ১ নম্বর রোডে থাকতেন। তাঁর বাবার নাম সালাউদ্দিন আহমেদ।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, মৃত জাভেদ আহমেদের স্ত্রী শাহানা জাবিন খানের ভাষ্যমতে গত পরশু দিন বিকেলে ধানমন্ডি যাওয়ার কথা বলে বসুন্ধরার বাসা থেকে বের হয়। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করা হয়। আজ সকালে ধানমন্ডি ১০নম্বর রোডে লেকের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ মাধ্যমে থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ওসি (তদন্ত) জালাল উদ্দিন আরও জানান, মৃত জাভেদ আহমেদ একটি কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করতেন। তবে গত ৬ মাস ধরে চাকরি নেই। এরমধ্যে ঋণগ্রস্থ হয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, এসব বিষয় নিয়ে ধানমন্ডির লেকের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত