
তিন দিন পনিতে ডুবে থাকা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে গতকাল বুধবার সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়েছিল। সকাল থেকে বৃষ্টি না হওয়ায় পানি নামতে শুরু করেছে। ফলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। টানা বর্ষণ, জোয়ার ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত সোমবার থেকে কক্সবাজার প্লাবিত হয়। তবে চকরিয়া ও পেকুয়ার নিম্নাঞ্চল এখনো ডুবে রয়েছে। অবশ্যই পানি কমতে শুরু করেছে।
বাস ও পরিবহন সংগঠন সূত্র জানিয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে তিন দিন যান চলাচল বন্ধ ছিল। গতকাল বুধবার থেকে চকরিয়া-পেকুয়া-আনোয়ারা সড়ক দিয়ে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়।
এনা ট্রান্সপোর্টের কক্সবাজারের জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে এসি, নন-এসিসহ সব ধরনের দূরপাল্লার বাস ও মিনিবাস কক্সবাজার বাস টার্মিনাল থেকে চলাচল শুরু হয়েছে।
কক্সবাজারে ২০টি পরিবহনের প্রায় ৬০০ বাস চলাচল করে বলে জানিয়েছেন কক্সবাজার বাস মালিক সমিতির অর্থ সম্পাদক খোরশেদ আলম। তিনি বলেন, বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে পানি নেমে যায়। এতে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, পানি নামতে শুরু করলেও এখনো উপকূলীয় এলাকার কয়েকটি ইউনিয়ন তলিয়ে রয়েছে। এতে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়ক ডুবে রয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোয় পুরোদমে যান চলাচল শুরু হয়েছে।

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ২০১০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে কয়েক দফায় সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৮ মিনিট আগে
মোবাইল ফোনে ধারণ করা আপত্তিকর ভিডিও দেখিয়ে ক্রমাগত টাকা দাবি ও ব্ল্যাকমেল করার জেরে ময়মনসিংহে অটোরিকশার মালিক ও স্বর্ণকার নিরঞ্জন চন্দ্র সূত্রধরকে (৫৪) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
৯ মিনিট আগে
রাজধানীর মিরপুরে নিম্ন আয়ের মা ও শিশুদের প্রায় ৫০ বছর ধরে সেবা দিয়ে আসা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন নারীপক্ষ। হাসপাতালটি ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে তারা।
১০ মিনিট আগে