Ajker Patrika

বাকলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাকলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সুবান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মাদক কারবার ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

নিহত সুবান তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম নুর ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে সুবানের সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে ওই নেতার অনুসারী হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে সুবানের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লোকজন সুবানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

পরে স্থানীয়রা সুবানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, বাকলিয়া থানা এলাকা থেকে ছুরিকাহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত