Ajker Patrika

খেলতে গিয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি
খেলতে গিয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
সাইম। ছবি: সংগৃহীত

বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল ৫ বছরের শিশু সাইম। পাশেই একটি ভবনে ছিল ঢাকনাবিহীন সেপটিক ট্যাংক। খেলতে গিয়ে হঠাৎ সেই ট্যাংকে পড়ে যায় শিশুটি। স্বজন ও স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে ততক্ষণে সব শেষ।

নিহত সাইম উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাদেক নগর গ্রামের বাসিন্দা আকতার হোসেনের ছেলে। আত্-তাকওয়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় মাওলানা শামসুদ্দীনের মালিকানাধীন একটি ভবনে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের ওই ভবনের সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সাইম। একপর্যায়ে সে ভবনের খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়।

স্বজন ও স্থানীয়রা সাইমকে ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মহিলা ইউপি সদস্য নাজমা আখতার বলেন, সেপটিক ট্যাংকের মুখ খোলা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত