
পরিবেশের ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও কাজ চালিয়ে যাওয়ায় সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল নামের একটি জাহাজভাঙা কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সে সঙ্গে ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত কারখানাটিতে জাহাজ কাটার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে অধিদপ্তরের শুনানিতে এ জরিমানা করা ও নির্দেশ দেওয়া হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন। তিনি জানান, ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও জাহাজভাঙা কারখানায় জাহাজ কাটার কাজ চালিয়ে যাওয়ার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় কারখানামালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১৪ আগস্ট এই কারখানায় জাহাজভাঙার কাজ চলাকালে বিস্ফোরণ ও গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন ১০ জনের বেশি শ্রমিক।
পরিবেশ অধিদপ্তর জানায়, ফেরদৌস স্টিল নামের এই কারখানার ছাড়পত্রের মেয়াদ শেষ হয়েছে ১২ আগস্ট; কিন্তু তা নবায়ন না করে ইয়ার্ডে আমদানি করা এলএনজি পরিবাহী এমটি রাসি নামের একটি পুরোনো জাহাজ কাটার কাজ চলছিল।
ঘটনার পর জাহাজভাঙা কারখানাটি পরিদর্শন শেষে মালিক কর্তৃপক্ষকে শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে পরিবেশ ও পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।
নির্ধারিত অর্থ সাত কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশের ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত কারখানায় জাহাজ কাটার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে মামলা করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসবিআরের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। জাহাজের গ্যাসের রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটিগুলোর সমন্বয়ে একটি বিশেষজ্ঞ দলও গঠন করা হয়েছে।
বিশেষজ্ঞ দলটি গত সোমবার দিনব্যাপী জাহাজভাঙা কারখানায় অবস্থান করলেও গ্যাসের তীব্রতার কারণে জাহাজের ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে গ্যাসের উৎস, জাহাজ কাটার আগে বিষাক্ত গ্যাস মুক্ত করা হয়েছিল কি না ও নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কি না, তা উদ্ঘাটন করা সম্ভব হয়নি।
তবে দলটি গতকাল মঙ্গলবার বিকেলে কিছু নমুনা সংগ্রহ করতে সক্ষম হয়।

শেরপুরের নকলায় ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালক আবদুল মন্নাছ হত্যার ঘটনায় প্রায় তিন বছর পর রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় তিনি নিখোঁজ হয়েছিলেন। দুই দিন পর জামালপুরের বাঘমারি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
খুলনার তেরখাদা থেকে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতে আসেন কামরুল ও আল-আমিন। কাজের টাকা শেষ হয়ে যাওয়ায় আল-আমিন কামরুলের কাছে টাকা চাইলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আল-আমিন সবজি কাটার ছুরি দিয়ে কামরুলের গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়...
৯ মিনিট আগে
দিনাজপুরে সাত দফা দাবিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা দলিল লেখক সমিতি। আজ বুধবার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান।
১২ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পেশাগত দায়িত্ব পালনকালে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৪ মিনিট আগে