
দিনাজপুরে সাত দফা দাবিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা দলিল লেখক সমিতি। আজ বুধবার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান।
এ সময় সমিতির সভাপতি এ কে এম ফেরদৌস আখতার, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমিতির দাবিগুলো হলো—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। দলিলপ্রতি সম্মানী ভাতা পাঁচ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে। লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবে না এবং দলিল রেজিস্ট্রি করার জন্য দাখিল দিতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে। যেহেতু পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু পেশাগত কারণে দলিল লেখা বা মুসাবিধাকারক হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
এর আগে জেলা রেজিস্ট্রি অফিস থেকে ১৩ উপজেলার দলিল লেখকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান।

চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি ও জিসিবি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ বন্ধসহ আট দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ। তাঁদের দাবি, বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে বন্দরের শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান ও স্বার্থে নেতিবাচক প্রভাব পড়বে।
৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি জরাজীর্ণ তালাবদ্ধ ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার কারণ ও পেট্রল ব্যবহারের বিষয়টি তদন্ত করছে।
১৭ মিনিট আগে
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্
২৪ মিনিট আগে