
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি নির্মাণাধীন কারখানায় ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার ভোরে অর্থনৈতিক অঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার মেহেদী হাসান, মেহেদীনগর এলাকার সুজাউল হক ওরফে সুজা উল্লাহ, একই এলাকার এমদাদুল হক ওরফে এমরান, পূর্ব হিঙ্গুলী এলাকার মো. সাখাওয়াত হোসেন ওরফে নাহিদ (২৪), মেহেদীনগর এলাকার মো. ইউসুফ, জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী এলাকার মো. রাকিব এবং করেরহাট ইউনিয়নের মিজান উদ্দিন।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন কারখানায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল হামলা করে। তারা কারখানায় দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীদের তিনটি মোবাইল ফোন, ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করে।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, অর্থনৈতিক অঞ্চল এলাকায় একটি নির্মাণাধীন কারখানায় ডাকাতির ঘটনায় ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. ইউসুফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। বাকি ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩৯ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে