
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট নুর হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব জাল মুদ্রা জব্দ করা হয়।
এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানবিজ উদ্দিন ও মো. আসিফ।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ডলার, ইউরো, রিয়াল, দিরহাম ও বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, এসব জাল নোট নগরের আন্দরকিল্লা এলাকায় একটি প্রেসে ছাপানো হয়েছিল। এ ছাড়াও র্যাবের অভিযানে ঘটনাস্থল থেকে সাতটি মোবাইল ফোন, সাতটি ক্রেডিট কার্ড, একটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
৬ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
৯ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
১১ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
১৫ মিনিট আগে