রাঙ্গুনিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২ ছাত্র নিহতের ঘটনায় ক্যাম্পাসে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
আজ সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা চুয়েটের প্রধান গেটের সামনে শাহ আমানত পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বিকেল ৩টার দিকে দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিমা কাদের কলেজ গেট এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শান্ত সাহা ও তৌফিক হোসেন নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্র নিহত হন।
জানা গেছে, ঘটনার পর থেকেই চুয়েট ক্যাম্পাস এলাকার সামনের সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় শাহ আমানত লাইনের ৪টি বাস আটক করে শিক্ষার্থীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
ঘটনাস্থলে উপস্থিত চুয়েটের ছাত্র কল্যাণ সংস্থার উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করে দোষীদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
রাত ১০ টার দিকে চুয়েট শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন বলে জানা যায়। পরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে অবরোধের কারণে গাড়ি চলাচল কিছু সময় বন্ধ ছিল।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করে তাঁদের স্মরণ করেছে ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট)।
২২ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিককে তলব করেছেন আদালত। আসামিকে গ্রেপ্তারে ‘অবহেলা ও গাফিলতি’ প্রদর্শন করে আদালতের কাজে অসহযোগিতার অভিযোগে ওসিকে তলব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামের এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ওই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শেরপুর সদর...
২ ঘণ্টা আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে এ কর্মসূচি হয়।
২ ঘণ্টা আগে