
বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করায় এখন ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
বৃহস্পতিবার (৯ জুলাই) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে বি-টু-বি ওয়ার্কশপে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, ইতালির সঙ্গে বাংলাদেশের রয়েছে ২ বিলিয়ন ইউরোর বেশি বাণিজ্য। এর মধ্যে ইতালি বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ইউরো আমদানি করে। তিনি বাংলাদেশের তৈরি পোশাক খাতে পণ্য বৈচিত্র্যকরণ ও গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে ইতালিয়ান কোম্পানিগুলো মেশিনারিজ ও প্রযুক্তিগত প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি চট্টগ্রামের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ইতালিয়ান এবং বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাবে পরিণত হচ্ছে। কর্ণফুলী নদীর পাড়ে গড়ে উঠছে চায়না অর্থনৈতিক জোন ও ফ্রি ট্রেড জোন, মাতারবাড়ীতে হচ্ছে আরও একটি ফ্রি ট্রেড জোন।
এ ছাড়া চীন সরকারের সঙ্গে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা চট্টগ্রামকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও লজিস্টিকস হাবে পরিণত করবে।
চট্টগ্রামের এসব সুবিধাদি কাজে লাগিয়ে ইতালিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক অংশীদার হওয়ার আহ্বান জানান আমিরুল হক। একই সঙ্গে ফ্রি ট্রেড জোনে একই পাতায় সব লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারবে বলে উল্লেখ করেন তিনি। এ সময় বাংলাদেশের পণ্য বৈচিত্র্যকরণ বিশেষ করে টেক্সটাইল, লেদার ও স্টিল সেক্টরের মেশিনারিজ ও প্রযুক্তিগত উন্নয়নে ইতালিয়ান কোম্পানিগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ওয়ার্কশপে ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী, ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি, সিনজিয়া ক্যাম্পানিলে, চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এমএ ছালাম, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এসএম আবু তৈয়ব ও এম মহিউদ্দিন চৌধুরী, বিকেএমইএর পরিচালক আহমেদ নূর ফয়সাল, বিটিএমইএর মির্জা আহমেদ ইস্পাহানী, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিনসহ ইতালি ও বাংলাদেশের বিভিন্ন টেক্সটাইল সেক্টরের প্রতিনিধিরা বক্তব্য দেন।

ময়মনসিংহের সদর উপজেলায় অটোরিকশাচালক রাজিব ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতনকান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তাঁর আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
৩ মিনিট আগে
নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টায় উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে...
৩৫ মিনিট আগে
সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।
৬ ঘণ্টা আগে
রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।
৭ ঘণ্টা আগে